প্রথম দিনের চেকলিস্ট: দোকান বিক্রির জন্য তৈরি করুন

লোগো, থিম, প্রথম পণ্য, ডেলিভারি চার্জ, যোগাযোগের তথ্য আর একটা টেস্ট অর্ডার — দোকানের লিংক শেয়ার করার আগে এই কাজগুলো সেরে নিন।

আপডেট: 2 মিনিটে পড়া যায়

এই পেজে
  1. ১. লোগো আর দোকানের নাম
  2. ২. থিম আর রং
  3. ৩. প্রথম পণ্যগুলো যোগ করুন
  4. ৪. হোম ব্যানার
  5. ৫. ডেলিভারি চার্জ
  6. ৬. যোগাযোগের তথ্য আর WhatsApp
  7. ৭. পেমেন্ট
  8. ৮. একটা টেস্ট অর্ডার দিন
  9. ৯. লিংক শেয়ার করুন

দোকান খোলার পর ড্যাশবোর্ডে দোকান সাজানো শুরু করুন নামে একটা চেকলিস্ট দেখবেন। নিচের কাজগুলো শেষ করলে দোকান কাস্টমারদের জন্য পুরোপুরি তৈরি। সব মিলিয়ে ৩০–৬০ মিনিট লাগে।

ড্যাশবোর্ডের চেকলিস্ট — কোন কাজ বাকি তা দেখায়
ড্যাশবোর্ডের চেকলিস্ট — কোন কাজ বাকি তা দেখায়

১. লোগো আর দোকানের নাম

ব্র্যান্ডিং (Branding) পেজে লোগো আপলোড করুন। চারকোনা বা চওড়া, স্বচ্ছ ব্যাকগ্রাউন্ডের PNG সবচেয়ে ভালো দেখায়। এখানেই দোকানের নাম আর একটা ছোট স্লোগান দিন।

২. থিম আর রং

থিম (Themes) পেজে ১৪টা ডিজাইনের লাইভ প্রিভিউ আছে। আপনার পণ্যের সাথে মানায় এমন একটা বেছে নিন। তারপর ব্র্যান্ডিং পেজে ব্র্যান্ড রং আর লাইট/ডার্ক লুক ঠিক করুন। বিস্তারিত: থিম বাছাই ও বদলানো।

৩. প্রথম পণ্যগুলো যোগ করুন

প্রোডাক্ট (Products) পেজে অন্তত ৪–৮টা পণ্য দিন, যাতে হোমপেজ ভরা দেখায়। ভালো ছবি, স্পষ্ট নাম, দাম আর ক্যাটাগরি দিন। কীভাবে: নতুন পণ্য যোগ করা।

৪. হোম ব্যানার

হোম ব্যানার (Home Banners) পেজে অফার বা নতুন কালেকশনের ১–৩টা ব্যানার দিন। আপনার থিমে কোন মাপের ছবি লাগবে, পেজেই লেখা থাকে। বিস্তারিত: হোম ব্যানার।

৫. ডেলিভারি চার্জ

ডেলিভারি ও কুরিয়ার (Delivery & Courier) পেজে ঢাকার ভেতরে আর বাইরের চার্জ দিন। চাইলে একটা নির্দিষ্ট টাকার বেশি অর্ডারে ফ্রি ডেলিভারি দিন। বিস্তারিত: ডেলিভারি চার্জ ও ক্যাশ অন ডেলিভারি।

৬. যোগাযোগের তথ্য আর WhatsApp

ভাষা ও যোগাযোগ (Language & Contact) পেজে ফোন, WhatsApp, ইমেইল, ঠিকানা আর Facebook পেজের লিংক দিন। এগুলো দোকানের ফুটার আর যোগাযোগ পেজে দেখায়। WhatsApp নম্বর দিলে দোকানে লাইভ চ্যাট বাটনও আসে। এখানেই দোকানের ভাষা (বাংলা বা English) বেছে নিন।

৭. পেমেন্ট

ক্যাশ অন ডেলিভারি শুরু থেকেই চালু। বেসিক বা তার উপরের প্ল্যানে পেমেন্ট গেটওয়ে (Payment Gateways) পেজে নিজের bKash যুক্ত করতে পারেন। দেখুন: কোন প্ল্যানে কোন পেমেন্ট।

৮. একটা টেস্ট অর্ডার দিন

নিজের দোকানে গিয়ে একটা পণ্য কার্টে নিন আর নিজের নাম-নম্বরে অর্ডার দিন। দেখুন:

  • চেকআউটে ডেলিভারি চার্জ ঠিক বসছে কি না।
  • আপনার মোবাইলে নতুন অর্ডারের SMS আর ইমেইল আসছে কি না।
  • অর্ডার (Orders) পেজে অর্ডারটা দেখাচ্ছে কি না।

সব ঠিক থাকলে অর্ডারটা বাতিল (Cancelled) করে দিন। স্টক রাখা থাকলে বাতিল করলে তা ফেরত যায়।

৯. লিংক শেয়ার করুন

দোকানের লিংক Facebook পেজের Website অংশে, পোস্টে আর বিজ্ঞাপনে দিন। Facebook বিজ্ঞাপন চালালে আগে Pixel আর Conversions API সেট করে নিন, যাতে কোন বিজ্ঞাপনে বিক্রি এল বোঝা যায়।

এই লেখাটা কি কাজে লেগেছে?

এখনও আটকে আছেন?

আমাদের টিম বাংলায় সাহায্য করবে। অ্যাডমিন প্যানেল থেকে সাপোর্ট টিকেট খুলুন বা WhatsApp-এ লিখুন।

WhatsApp-এ কথা বলুন