থিম বাছাই, রং আর লাইট/ডার্ক লুক
১৪টা থিমের লাইভ প্রিভিউ দেখে এক ক্লিকে থিম বদলান। পণ্য, অর্ডার, ব্যানার কিছুই হারায় না। ব্র্যান্ড রং আর লাইট/ডার্ক লুকও ঠিক করুন।
এই পেজে
থিম মানে আপনার দোকানের চেহারা — হেডার, হোমপেজের সাজ, পণ্যের কার্ড, ফন্ট আর রং। নিমেষে ১৪টা থিম আছে, প্রতিটা আলাদা ধরনের ব্যবসার জন্য বানানো। থিম যতবার খুশি বদলাতে পারেন; আপনার পণ্য, অর্ডার আর সেটিংস একই থাকে।

থিম বদলাবেন যেভাবে
- মেনু থেকে থিম (Themes) খুলুন।
- প্রতিটা থিমের কার্ডে আসল দোকানের ছবি আছে। কার্সর রাখলে (মোবাইলে ছবিতে ট্যাপ করলে) পুরো হোমপেজ উপর থেকে নিচে দেখায়।
- বড় করে দেখতে প্রিভিউ ক্লিক করুন।
- পছন্দ হলে এই থিম নিন (বা কার্ডের বাছুন) ক্লিক করুন। থিম সাথে সাথে দোকানে বসে যায়।
- নিজের দোকান খুলে দেখে নিন সব ঠিক আছে কি না।
কোন থিম কোন ব্যবসার জন্য
| থিম | যার জন্য সবচেয়ে ভালো |
|---|---|
| Clean Bazaar | রিটেইল, সাধারণ দোকান |
| Aangan | ফার্নিচার, হোম ডেকোর |
| Kadam | জুতা, স্নিকার |
| Haat | জেনারেল স্টোর, মিশ্র পণ্য |
| Taaza | গ্রোসারি, তাজা খাবার |
| Glow | বিউটি, স্কিনকেয়ার |
| Volt | ইলেকট্রনিক্স, গ্যাজেট (ডার্ক) |
| Chhap | প্রিন্ট টি-শার্ট, স্ট্রিটওয়্যার |
| Zen | পারফিউম, লাক্সারি (সাদা-কালো) |
| Utsob | শাড়ি, থ্রি-পিস, দেশি পোশাক |
| Nitto | লাইফস্টাইল, ফ্যাশন |
| Moja | খাবার, স্ন্যাকস, নিজস্ব ব্র্যান্ড |
| Shishu | বেবি শপ, কিডস |
| Rong | রঙিন লাইফস্টাইল পণ্য |
এগুলো শুধু পরামর্শ — যেকোনো ব্যবসায় যেকোনো থিম চলবে।
থিম বদলালে কী হয়
- একই থাকে: পণ্য, ক্যাটাগরি, অর্ডার, কাস্টমার, ব্যানার, মেনু, পেজ, লোগো আর সব সেটিংস।
- বদলায়: ব্র্যান্ড রং নতুন থিমের প্রস্তাবিত রঙে ফেরে, আর লাইট/ডার্ক লুক থিমের নিজের লুকে ফেরে। চাইলে পরে আবার নিজের রং দিন।
- ব্যানারের মাপ: প্রতিটা থিমে ব্যানার একটু আলাদা মাপে দেখায়। থিম বদলানোর পর হোম ব্যানার পেজে নতুন মাপ দেখে নিন। দেখুন: হোম ব্যানার।
ব্র্যান্ড রং আর লাইট/ডার্ক লুক
ব্র্যান্ডিং (Branding) পেজে:
- দোকানের লুক: লাইট বা ডার্ক। যেটায় প্রস্তাবিত লেখা, থিমটা সেটার জন্য বানানো।
- ব্র্যান্ড রঙ: প্রথম রংটা থিমের প্রস্তাবিত রং। নিজের রঙ বাছুন দিয়ে আপনার ব্র্যান্ডের রং দিন। রং খুব হালকা হলে লেখা পড়া যায় এমনভাবে নিজে থেকে একটু গাঢ় করে নেওয়া হয়।
- লোগো ও তথ্য: লোগো, দোকানের নাম আর স্লোগান।
প্রশ্নোত্তর
থিম বদলালে কি দোকান কিছুক্ষণ বন্ধ থাকে?
না। ক্লিক করার সাথে সাথে নতুন থিম চালু হয়, দোকান বন্ধ হয় না।
নিজের মতো ডিজাইন বানানো যায়?
থিমের লেআউট বদলানো যায় না, তবে লোগো, রং, লাইট/ডার্ক লুক, ব্যানার, মেনু আর পেজ দিয়ে দোকানকে নিজের মতো সাজাতে পারেন।
এই লেখাটা কি কাজে লেগেছে?