হোম ব্যানার: সঠিক মাপ, মোবাইলের ছবি আর লিংক
হোমপেজের উপরে অফার আর কালেকশনের ব্যানার দিন। প্রতিটা থিমের মাপ আলাদা — প্যানেলেই সঠিক মাপ লেখা থাকে। মোবাইলের জন্য আলাদা ছবিও দেওয়া যায়।
ব্যানার হোমপেজের একেবারে উপরে দেখায় — নতুন কালেকশন, ঈদের অফার বা ফ্রি ডেলিভারির খবর জানানোর সবচেয়ে ভালো জায়গা। একাধিক ব্যানার দিলে নিজে থেকে ঘুরে ঘুরে দেখায় (স্লাইডার)।

ব্যানার দেবেন যেভাবে
- মেনু থেকে হোম ব্যানার (Home Banners) খুলুন।
- উপরে লেখা থাকে আপনার থিমে ব্যানার কীভাবে দেখাবে আর কম্পিউটারের ছবি কত মাপের হলে ভালো।
- + ব্যানার আপলোড দিয়ে ছবি দিন।
- মোবাইলের জন্য আলাদা ছবি থাকলে + মোবাইলের ছবি দিন (ঐচ্ছিক)।
- ব্যানারে ক্লিক করলে কোথায় যাবে, বেছে নিন: কোনো লিংক নেই, একটা পণ্য, একটা ক্যাটাগরি, বা কাস্টম লিংক।
- ব্যানার সেভ করুন ক্লিক করুন। নিচের কম্পিউটারে যেভাবে দেখাবে আর মোবাইলে যেভাবে দেখাবে প্রিভিউতে মিলিয়ে নিন।
কোন থিমে কত মাপ
| থিম | কম্পিউটারের ছবি (পিক্সেল) | মোবাইলের ছবি (পিক্সেল) |
|---|---|---|
| Clean Bazaar | 1500 × 500 | 900 × 675 |
| Aangan | 1680 × 700 | 900 × 900 |
| Kadam | 1600 × 727 | 900 × 1125 |
| Haat | 1600 × 615 | 900 × 1125 |
| Taaza | 1600 × 615 | 900 × 1125 |
| Glow | 1600 × 696 | 900 × 1125 |
| Volt | 1600 × 640 | 900 × 1125 |
| Chhap | 1920 × 600 | 900 × 900 |
| Zen | 1500 × 625 | 900 × 1125 |
| Utsob | 1920 × 768 | 900 × 506 |
| Nitto | 1600 × 667 | 900 × 1125 |
| Moja | 1600 × 667 | 900 × 1125 |
| Shishu | 1600 × 696 | 900 × 1125 |
| Rong | 1600 × 667 | 900 × 1125 |
ঠিক এই মাপ না হলেও চলবে, তবে অনুপাত (চওড়া ÷ উঁচু) কাছাকাছি রাখুন।
মোবাইলের ছবি কেন দেবেন
মোবাইলের ছবি না দিলে কম্পিউটারের ছবিটাই মোবাইলে ছোট হয়ে দেখায় — কিছু কাটা পড়ে না, তবে লেখা ছোট হয়ে যায়। মোবাইলের জন্য লম্বাটে আলাদা ছবি দিলে লেখা বড় আর স্পষ্ট দেখায়। বেশিরভাগ কাস্টমার মোবাইল থেকে আসে, তাই এটা দেওয়া ভালো।
ভালো ব্যানারের টিপস
- লেখা ছবির মাঝখানের দিকে রাখুন, কিনারায় নয়।
- একটা ব্যানারে একটা কথা: "ঈদ কালেকশন — ২০% ছাড়" এর মতো ছোট আর স্পষ্ট।
- ছবি JPG বা WEBP-তে দিন, ৫ MB-এর কম — দোকান দ্রুত খোলে।
- ২–৩টার বেশি ব্যানার না দেওয়াই ভালো।
প্রশ্নোত্তর
থিম বদলালে ব্যানার কি নষ্ট হয়?
না, ব্যানার থেকে যায়। শুধু নতুন থিমের মাপ আলাদা হতে পারে, তাই প্রিভিউ দেখে দরকার হলে নতুন মাপে ছবি দিন।
ব্যানারের ক্রম বদলাব কীভাবে?
প্রতিটা ব্যানারের পাশে ↑ আর ↓ বাটন আছে। উপরে-নিচে সরিয়ে ব্যানার সেভ করুন দিন। সবার উপরেরটা প্রথমে দেখায়।