আমাদের গল্প
আমাদের সম্পর্কে
বাংলাদেশি সেলারদের দ্রুত, নির্ভরযোগ্য অনলাইন দোকান দেওয়াই আমাদের লক্ষ্য।
নিমেষে কী
নিমেষে হলো একটি নো-কোড ই-কমার্স প্ল্যাটফর্ম — যেখানে যেকোনো সেলার কয়েক মিনিটে নিজের অনলাইন দোকান তৈরি করে বিক্রি শুরু করতে পারেন। হোস্টিং, ডিজাইন, পেমেন্ট, কুরিয়ার — সব টেকনিক্যাল দিক আমরা সামলাই।
এক দশকের হোস্টিং থেকে নিমেষে
নিমেষে VernalWeb-এর একটি উদ্যোগ। VernalWeb ২০১৪ সাল থেকে বাংলাদেশ, যুক্তরাজ্য ও বিশ্বব্যাপী হাজারো গ্রাহককে ওয়েব হোস্টিং সেবা দিয়ে আসছে। এক দশকের এই অভিজ্ঞতাই নিমেষের ভিত্তি।
- ২০১৪
VernalWeb শুরু
বাংলাদেশে ওয়েব হোস্টিং দিয়ে যাত্রা।
- ·
তিন অঞ্চলে সেবা
বাংলাদেশ, যুক্তরাজ্য আর বিশ্বব্যাপী গ্রাহকদের হোস্টিং।
- ·
BDIX-এ হোস্টিং
দেশি ভিজিটরের জন্য দেশের ভেতরের সার্ভার।
- ২০২৬
নিমেষে
সেই অভিজ্ঞতা দিয়ে সেলারদের জন্য রেডিমেড অনলাইন দোকান।
দোকান কেন দ্রুত খোলে
দেশি ক্রেতার রিকোয়েস্ট দেশের ভেতরেই থাকে, সমুদ্রের তলা দিয়ে বিদেশ ঘুরে আসতে হয় না।
আপনার দোকান হোস্ট করা হয় BDIX-এ — বাংলাদেশের ইন্টারনেট এক্সচেঞ্জের ভেতরে। দেশি ক্রেতার কাছে সাইট বিদ্যুৎগতিতে লোড হয়, বিদেশি সার্ভারের মতো দেরি হয় না।
আমরা যেভাবে কাজ করি
ফেসবুক পেজ চালাতে পারলে দোকানও চালাতে পারবেন। টেকনিক্যাল সব আমাদের দায়িত্ব।
দোকান খোলা এক মিনিটে, আর পেজ লোড দেশের সার্ভার থেকে।
দাম পরিষ্কার, লুকানো খরচ নেই। কাস্টমারের ডেটার মালিক আপনি।
আমাদের পরিবারে যোগ দিন
ফ্রিতে দোকান খুলে দেখুন।