নীতিমালা

রিফান্ড পলিসি

এটি একটি খসড়া — চূড়ান্ত করার আগে আইনি পরামর্শ নিন।

১আগে ফ্রিতে দেখে নিন

নিমেষে শুরু করতে কোনো টাকা লাগে না। পেইড প্যাকেজ নেওয়ার আগে ফ্রি প্ল্যানে দোকান খুলে সব কিছু যাচাই করে নিতে পারেন। তাই আলাদা কোনো ট্রায়াল নেই।

২মাসিক প্যাকেজ

মাসিক বিল অগ্রিম নেওয়া হয়। একবার পেমেন্ট হলে সেই মাসের টাকা ফেরত হয় না। বাতিল করলে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত দোকান চালু থাকে, পরের মাসে আর বিল আসবে না।

৩বাৎসরিক প্যাকেজ

প্রথমবার বাৎসরিক প্যাকেজ নিলে পেমেন্টের ৭ দিনের মধ্যে জানালে পুরো টাকা ফেরত পাবেন। ৭ দিন পার হলে টাকা ফেরত হয় না, তবে মেয়াদ শেষ পর্যন্ত দোকান চালু থাকবে। বাৎসরিক প্যাকেজ নবায়ন করলে এই ৭ দিনের সুবিধা থাকে না।

৪প্যাকেজ বদলানো

আপগ্রেড করলে আজ থেকেই নতুন প্যাকেজ চালু হয়, আর চলতি প্যাকেজের বাকি দিনের টাকা নতুন বিল থেকে বাদ যায়। মাসিক থেকে বাৎসরিকে গেলেও একই নিয়ম। ডাউনগ্রেড করলে চলতি মেয়াদ শেষ হলে নতুন প্যাকেজ চালু হয়; চলতি মেয়াদের টাকা ফেরত হয় না।

৫যেসব টাকা ফেরত হয় না

কেনা SMS ক্রেডিট, আর নিয়ম ভাঙার কারণে স্থগিত বা বন্ধ হওয়া দোকানের পেমেন্ট ফেরত হয় না।

৬মেয়াদ শেষ হলে

মেয়াদ শেষের আগে SMS বা ইমেইলে মনে করিয়ে দেওয়া হয়: মাসিক প্যাকেজে ৭ দিন আগে, বাৎসরিকে ৩০ দিন আগে। মেয়াদ শেষের পরও ৩ দিন দোকান চালু থাকে। এর মধ্যে নবায়ন না করলে দোকান বন্ধ হয়ে যায়, তবে পণ্য, অর্ডার আর কাস্টমারের সব তথ্য রাখা থাকে। পরে নবায়ন করলে আবার চালু হয়।

৭টাকা কীভাবে ফেরত পাবেন

সাপোর্টে ইনভয়েস নম্বর দিয়ে অনুরোধ করুন। রিফান্ড অনুমোদন হলে ৭ কর্মদিবসের মধ্যে যে মাধ্যমে পেমেন্ট করেছিলেন (bKash, কার্ড ইত্যাদি) সেখানেই টাকা ফেরত যাবে।

৮আপনার দোকানের কাস্টমার

আপনার দোকানের কাস্টমার যে টাকা দেয়, সেটা সরাসরি আপনার কাছে যায়, নিমেষের কাছে না। তাই তাদের রিফান্ড দেওয়ার দায়িত্ব আপনার, নিজের দোকানের রিফান্ড পলিসি অনুযায়ী।

কোনো অংশ পরিষ্কার না হলে আমাদের জানান।যোগাযোগ করুন
WhatsApp-এ কথা বলুন
রিফান্ড পলিসি | নিমেষে