ডেলিভারি চার্জ, ফ্রি ডেলিভারি আর ক্যাশ অন ডেলিভারি
ঢাকার ভেতরে ও বাইরের চার্জ, নির্দিষ্ট টাকার বেশি অর্ডারে ফ্রি ডেলিভারি, COD চালু-বন্ধ আর ফেরত কমাতে COD-এ অগ্রিম নেওয়া — সব এক পেজে।
কাস্টমার চেকআউটে জেলা আর থানা বেছে নেয়। সেটা দেখে নিমেষে নিজে থেকে ঠিক করে অর্ডারটা ঢাকার ভেতরে না বাইরে, আর সেই অনুযায়ী ডেলিভারি চার্জ বসায়। চার্জ সার্ভারে হিসাব হয়, তাই কেউ ব্রাউজারে বদলে কম দিতে পারে না।

চার্জ সেট করবেন যেভাবে
- মেনু থেকে ডেলিভারি ও কুরিয়ার (Delivery & Courier) খুলুন।
- ঢাকার ভেতরে (৳) আর ঢাকার বাইরে (৳) চার্জ দিন। ফ্রি দিতে চাইলে ০ লিখুন।
- চাইলে এর বেশি অর্ডারে ফ্রি ডেলিভারি ঘরে টাকা দিন, যেমন ২০০০। খালি রাখলে কখনো ফ্রি হয় না।
- সেভ করুন দিন। চেকআউটে সাথে সাথে কার্যকর হয়।
ক্যাশ অন ডেলিভারি (COD)
COD মানে কাস্টমার পণ্য হাতে পেয়ে টাকা দেয়। এটা সব প্ল্যানে শুরু থেকেই চালু।
- ক্যাশ অন ডেলিভারি (COD) চালু টিক তুলে দিলে কাস্টমারকে অনলাইনে টাকা দিয়েই অর্ডার করতে হয়।
- COD বন্ধ করার আগে অন্তত একটা অনলাইন পেমেন্ট (bKash, কার্ড বা UddoktaPay) যুক্ত থাকতে হবে — নইলে কেউ অর্ডারই দিতে পারত না, তাই তখন বাটনটা বন্ধ থাকে।
COD-এ অগ্রিম: ফেরত আসা অর্ডার কমান
অনেকে অর্ডার দিয়ে পরে পণ্য নেয় না, তখন দুই দিকের ডেলিভারি খরচ আপনার। এটা কমাতে COD অর্ডারে কিছু টাকা আগে নিন:
- নেব না: অগ্রিম ছাড়া সাধারণ COD।
- ডেলিভারি চার্জ আগে: কাস্টমার শুধু ডেলিভারি চার্জ অনলাইনে আগে দেয়, পণ্যের দাম হাতে পেয়ে।
- নির্দিষ্ট টাকা: আপনি যত টাকা ঠিক করবেন (যেমন ২০০), তত আগে।
তারপর বেছে নিন অগ্রিম সব COD অর্ডারে লাগবে, নাকি শুধু ঢাকার বাইরে।
অগ্রিম নিতে অনলাইন পেমেন্ট যুক্ত থাকা লাগে। কাস্টমার অর্ডার দেওয়ার সময় অগ্রিমটা অনলাইনে দেয়, বাকিটা পণ্য হাতে পেয়ে। কুরিয়ার বুকিংয়ে শুধু বাকি টাকাটাই COD হিসেবে যায়। অর্ডারের পাশে লেখা থাকে অগ্রিম পেয়েছেন কি না।
প্রশ্নোত্তর
জেলা অনুযায়ী আলাদা চার্জ দেওয়া যায়?
এখন দুটো চার্জ: ঢাকার ভেতরে আর বাইরে। বাংলাদেশের বেশিরভাগ কুরিয়ারও এভাবেই চার্জ করে।
চার্জ বদলালে পুরনো অর্ডার বদলায়?
না। প্রতিটা অর্ডারে অর্ডারের সময়ের চার্জ সেভ থাকে।
কুপন দিলে ফ্রি ডেলিভারির হিসাব কীভাবে হয়?
ফ্রি ডেলিভারির সীমা পণ্যের মোট দামের উপর দেখা হয়। কুপন আর অফারের নিয়ম চেকআউটে সার্ভার নিজে হিসাব করে।