Steadfast কুরিয়ার কানেক্ট করবেন যেভাবে (Pathao, Carrybee-ও)

Steadfast-এর API Key আর Secret Key দিয়ে কুরিয়ার যুক্ত করুন, তারপর Webhook URL বসান। Pathao আর Carrybee যুক্ত করার তথ্যও এখানে।

আপডেট: 2 মিনিটে পড়া যায়

এই পেজে
  1. যা লাগবে
  2. ধাপে ধাপে
  3. Pathao যুক্ত করতে
  4. Carrybee যুক্ত করতে
  5. সব কুরিয়ার একসাথে
  6. তথ্য কি নিরাপদ?
  7. প্রশ্নোত্তর

কুরিয়ার যুক্ত করলে অর্ডার পেজ থেকে এক ক্লিকে পার্সেল বুক হয়, আর ডেলিভারি বা ফেরতের খবর নিজে থেকে অর্ডারে আসে। প্রতিটা দোকান নিজের কুরিয়ার অ্যাকাউন্ট যুক্ত করে — চার্জ আর COD-এর টাকা আপনার আর কুরিয়ারের মধ্যে, নিমেষে মাঝে থাকে না।

ডেলিভারি ও কুরিয়ার পেজের কুরিয়ার অংশ
ডেলিভারি ও কুরিয়ার পেজের কুরিয়ার অংশ

যা লাগবে

  • একটা Steadfast মার্চেন্ট অ্যাকাউন্ট।
  • Steadfast-এর API Key আর Secret Key। এগুলো Steadfast মার্চেন্ট প্যানেলের API অংশে পাওয়া যায়। না পেলে Steadfast সাপোর্টকে বলুন আপনার অ্যাকাউন্টে API চালু করে দিতে।

ধাপে ধাপে

  1. নিমেষে অ্যাডমিনে ডেলিভারি ও কুরিয়ার (Delivery & Courier) খুলুন, নিচে কুরিয়ার অংশে যান।
  2. Steadfast-এর পাশে কানেক্ট করুন ক্লিক করুন।
  3. API Key আর Secret Key পেস্ট করুন। আগে-পরে ফাঁকা জায়গা যেন না থাকে।
  4. যাচাই করে সেভ করুন দিন। নিমেষে Steadfast-এ যোগাযোগ করে দেখে key ঠিক আছে কি না। ভুল হলে সাথে সাথে বলে দেয়।
  5. সফল হলে একটা Webhook URL দেখাবে। কপি করুন।
  6. Steadfast প্যানেলের Webhook সেটিংসে এই URL বসিয়ে সেভ করুন।

Pathao যুক্ত করতে

Pathao মার্চেন্ট প্যানেলের ডেভেলপার/API অংশ থেকে এগুলো নিন: Client ID, Client Secret, আপনার Pathao Merchant ইমেইল আর Merchant পাসওয়ার্ড, আর Pathao Store ID। একই জায়গায় কানেক্ট করুন দিয়ে বসান।

Pathao ঠিকানা থেকে শহর আর এলাকা নেয়, তাই চেকআউটে কাস্টমারের বাছাই করা জেলা-থানা দিয়েই বুকিং হয়।

Carrybee যুক্ত করতে

Carrybee থেকে Client ID, Client Secret, Client Context আর Carrybee Store ID নিন, তারপর একইভাবে কানেক্ট করুন। টেস্ট (sandbox) না লাইভ অ্যাকাউন্ট, নিমেষে নিজে বুঝে নেয়।

সব কুরিয়ার একসাথে

একাধিক কুরিয়ার যুক্ত রাখা যায়। তখন প্রতিটা অর্ডারে প্রতিটা কুরিয়ারের জন্য আলাদা বাটন দেখায় — যে অর্ডার যেটা দিয়ে পাঠাতে চান, সেটা বেছে নিন।

তথ্য কি নিরাপদ?

হ্যাঁ। আপনার API key এনক্রিপ্ট করে রাখা হয়, প্যানেলে আর পুরোটা দেখায় না। ডিসকানেক্ট দিলে সেভ করা তথ্য পুরোপুরি মুছে যায়।

প্রশ্নোত্তর

"API Key বা Secret Key সঠিক নয়" দেখাচ্ছে।

key দুটো আবার কপি করুন, আগে-পরে ফাঁকা জায়গা যেন না থাকে। Key আর Secret উল্টো ঘরে বসল কি না দেখুন। Steadfast প্যানেলে নতুন key বানালে পুরনোটা কাজ করে না।

পরের ধাপ কী?

কুরিয়ারে পার্সেল বুক করা দেখুন।

এই লেখাটা কি কাজে লেগেছে?

এখনও আটকে আছেন?

আমাদের টিম বাংলায় সাহায্য করবে। অ্যাডমিন প্যানেল থেকে সাপোর্ট টিকেট খুলুন বা WhatsApp-এ লিখুন।

WhatsApp-এ কথা বলুন