কুরিয়ারে পার্সেল বুক আর অটো স্ট্যাটাস আপডেট
অর্ডার পেজ থেকে এক ক্লিকে Steadfast, Pathao বা Carrybee-তে পার্সেল বুক করুন। ট্র্যাকিং কোড অর্ডারে বসে, ডেলিভারি বা ফেরত হলে স্ট্যাটাস নিজে বদলায়।
এই পেজে
কুরিয়ার কানেক্ট করা থাকলে আর কুরিয়ারের ওয়েবসাইটে গিয়ে ঠিকানা টাইপ করতে হয় না। অর্ডারের তথ্য দিয়েই বুকিং হয়ে যায়।
পার্সেল বুক করবেন যেভাবে
- অর্ডার (Orders) পেজ খুলুন।
- যে অর্ডার পাঠাবেন, তার নিচে Steadfast-এ পাঠান (বা Pathao-এ পাঠান, Carrybee-এ পাঠান) বাটনে ক্লিক করুন।
- নিশ্চিত করতে বললে OK দিন।
- কয়েক সেকেন্ডে বুকিং হয়। অর্ডারে কুরিয়ারের নাম আর ট্র্যাকিং কোড বসে, আর স্ট্যাটাস হয় পাঠানো।
- কাস্টমার ট্র্যাকিং কোডসহ "পার্সেল রওনা হয়েছে" SMS পায় (নোটিফিকেশনে চালু থাকলে)।
কুরিয়ারে কী তথ্য যায়
- কাস্টমারের নাম, ফোন আর পুরো ঠিকানা (জেলা-থানাসহ)।
- COD টাকা: অর্ডারের মোট টাকা থেকে আগে পাওয়া টাকা বাদ দিয়ে। অনলাইনে পুরো টাকা দেওয়া থাকলে COD ০, অগ্রিম নেওয়া থাকলে শুধু বাকিটা।
- অর্ডারের নোট আর পণ্যের সংক্ষিপ্ত বিবরণ।
- আপনার অর্ডার নম্বর, যাতে কুরিয়ার প্যানেলে মিলিয়ে নিতে পারেন।
ডেলিভারির পর কী হয়
- কুরিয়ার ডেলিভারড জানালে অর্ডার নিজে থেকেই ডেলিভারড হয়।
- কাস্টমার পার্সেল না নিলে বা ফেরত গেলে অর্ডার ফেরত হয়, আর স্টক গুনে রাখলে পণ্য স্টকে ফিরে আসে।
- মাঝের অবস্থা (পিকআপ, পথে, হোল্ড) অর্ডারের পাশে কুরিয়ারের নিজের লেখায় দেখায়।
- এই ফলাফল নিমেষের ফ্রড নেটওয়ার্কেও যায়, তাই ভবিষ্যতে ঝুঁকি চেনা সহজ হয়।
কোন অর্ডার বুক করা যায় না
- যেটা আগেই কোনো কুরিয়ারে বুক হয়েছে (দুবার বুক হয় না)।
- যেটা ডেলিভারড, বাতিল বা ফেরত।
- যার ফোন নম্বর ঠিক নেই — আগে অর্ডারে নম্বর ঠিক করুন।
প্রশ্নোত্তর
ভুল করে বুক করে ফেলেছি, বাতিল করব কীভাবে?
কুরিয়ারের নিজের প্যানেল থেকে পার্সেলটা বাতিল করুন। তারপর নিমেষে অর্ডারের স্ট্যাটাস বাতিল করে দিন।
বুকিং "ব্যর্থ" দেখাচ্ছে।
সাধারণত কুরিয়ারের দিক থেকে কারণ লেখা থাকে — যেমন ঠিকানা ছোট, এলাকা চেনা যায়নি, বা অ্যাকাউন্টে সমস্যা। ঠিকানা ঠিক করে আবার চেষ্টা করুন। Pathao-তে কাস্টমারের জেলা-থানা বাছাই করা না থাকলে বুকিং আটকে যেতে পারে।
ডেলিভারড হয়ে গেছে, কিন্তু নিমেষে এখনও "পাঠানো"।
Webhook না বসালে স্ট্যাটাস কয়েক ঘণ্টা পরপর চেক হয়, তাই একটু দেরি হতে পারে। দ্রুত পেতে Webhook URL বসান।