Facebook Pixel আর Conversions API সেটআপ
Pixel ID আর Conversions API টোকেন দিয়ে বিজ্ঞাপন থেকে কত বিক্রি এল তা মাপুন। ব্রাউজার আর সার্ভার দুই দিক থেকে ইভেন্ট যায়, Facebook একবারই গোনে।
এই পেজে
Facebook-এ বিজ্ঞাপন দিলে জানা দরকার কোন বিজ্ঞাপনে আসলে বিক্রি হলো। নিমেষে Facebook Pixel আর Conversions API (CAPI) দুটোই চালায় — কেনাকাটার খবর ব্রাউজার আর সার্ভার দুই দিক থেকে যায়, তাই অ্যাড-ব্লকার বা iPhone-এও হারায় না, আর Facebook একই বিক্রি দুবার গোনে না।

কোন ইভেন্ট যায়
| ইভেন্ট | কখন |
|---|---|
| PageView | যেকোনো পেজ খুললে |
| ViewContent | পণ্যের পেজ খুললে |
| AddToCart | কার্টে নিলে |
| InitiateCheckout | চেকআউট শুরু করলে |
| Purchase | অর্ডার দিলে (দাম আর পণ্যসহ) |
Purchase ইভেন্ট সার্ভার থেকেও যায়, তাই বিজ্ঞাপনের হিসাব আরও ঠিক হয়।
১. Pixel ID নিন
- Meta Events Manager-এ যান।
- আপনার Pixel (Dataset) বেছে নিন, না থাকলে নতুন বানান।
- Pixel-এর নামের নিচে ১৫–১৬ সংখ্যার Pixel ID কপি করুন।
২. Conversions API টোকেন নিন
- Events Manager-এ একই Pixel খুলে Settings-এ যান।
- Conversions API অংশে Generate access token ক্লিক করুন।
- যে লম্বা টোকেন দেখাবে, কপি করুন। এটা একবারই পুরোটা দেখায়, তাই সাবধানে রাখুন।
৩. নিমেষে বসান
- অ্যাডমিনে ট্র্যাকিং ও বিজ্ঞাপন (Tracking & Ads) খুলুন।
- Facebook Pixel ID ঘরে Pixel ID দিন।
- Conversions API টোকেন ঘরে টোকেন পেস্ট করুন।
- সেভ করুন দিন। দোকানে সাথে সাথে কার্যকর হয়।
৪. পরীক্ষা করুন
- Events Manager-এ Test events খুলুন, সেখানে একটা Test event code (যেমন
TEST12345) দেখাবে। - নিমেষে Test event code ঘরে কোডটা দিয়ে সেভ করুন।
- টেস্ট ইভেন্ট পাঠান ক্লিক করুন। "Facebook ইভেন্ট পেয়েছে ✓" দেখালে সংযোগ ঠিক আছে।
- নিজের দোকান খুলে একটা পণ্য দেখুন আর কার্টে নিন — Test events-এ ইভেন্টগুলো আসছে কি না দেখুন।
Google Analytics 4 (ঐচ্ছিক)
ভিজিটর কোথা থেকে আসছে দেখতে চাইলে Google Analytics-এর Measurement ID (G- দিয়ে শুরু) একই পেজের Google Analytics 4 Measurement ID ঘরে দিন।
প্রশ্নোত্তর
Pixel বসালাম, কিন্তু Purchase দেখাচ্ছে না।
Test event code খালি আছে কি না দেখুন। টোকেনটা একই Pixel-এর কি না মিলিয়ে নিন। তারপর একটা আসল টেস্ট অর্ডার দিন — Events Manager-এ আসতে কয়েক মিনিট লাগতে পারে।
টোকেন বদলাতে চাই।
নতুন টোকেন পেস্ট করে সেভ করুন, পুরনোটা বদলে যাবে। টোকেন মুছুন দিলে সার্ভার থেকে ইভেন্ট যাওয়া বন্ধ হয়, শুধু ব্রাউজারের Pixel চলে।