অ্যাকাউন্ট খুলে দোকান চালু করবেন যেভাবে
প্ল্যান বাছাই, ইমেইল ও মোবাইল নম্বর যাচাই, তারপর দোকানের নাম — চার ধাপে দোকান লাইভ। লগইন আর পাসওয়ার্ড রিসেটও এখানে।
নিমেষে অ্যাকাউন্ট খুলতে ৫ মিনিটের মতো লাগে। শুধু একটা ইমেইল ঠিকানা আর একটা মোবাইল নম্বর লাগবে, যেখানে কোড আসবে।
ধাপে ধাপে
- nimeshe.com/onboard পেজে যান, অথবা ওয়েবসাইটের উপরে ফ্রি দোকান খুলুন বাটনে ক্লিক করুন।
- প্ল্যান বেছে নিন। ফ্রি দিয়ে শুরু করতে পারেন — পরে যেকোনো সময় আপগ্রেড করা যায়। পেইড প্ল্যান বাছলে প্রথম ১৪ দিন ট্রায়াল, তখনই টাকা দিতে হয় না।
- ইমেইল আর পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ড অন্তত ৮ অক্ষরের হতে হবে। এই ইমেইল-পাসওয়ার্ড দিয়েই পরে লগইন করবেন।
- ইমেইলে আসা ৬-সংখ্যার কোড দিন। ইমেইল না পেলে Spam বা Promotions ফোল্ডার দেখুন। কিছুক্ষণ পর কোড আবার পাঠান বাটনও চালু হয়।
- মোবাইল নম্বর দিন (
01XXXXXXXXX) আর SMS-এ আসা ৬-সংখ্যার কোড দিন। নতুন অর্ডারের খবর আর জরুরি নোটিশ এই নম্বরে যাবে। - আপনার দোকান কী নিয়ে বেছে নিন — যেমন ফ্যাশন, গ্রোসারি, বেবি শপ। এটা দেখে আমরা মানানসই থিম বসিয়ে দিই; পরে বদলানো যায়।
- দোকানের নাম দিন। নাম থেকে দোকানের ঠিকানা (সাবডোমেইন) তৈরি হয়, যেমন
rongdhonu.nimeshe.app। ঠিকানাটা পাওয়া যাবে কি না, সাথে সাথে দেখায়। - দোকান তৈরি করুন বাটনে ক্লিক করুন। দোকান সাথে সাথে লাইভ হয়ে যায়। এবার অ্যাডমিনে যান বাটন থেকে দোকান সাজানো শুরু করুন।
পরে লগইন করবেন যেভাবে
- অ্যাডমিন প্যানেলের ঠিকানা:
merchant.nimeshe.com/admin। ওয়েবসাইটের উপরের লগইন বাটনও এখানে নিয়ে যায়। - দুইভাবে লগইন করা যায়: ইমেইল + পাসওয়ার্ড, অথবা মোবাইল নম্বর + পাসওয়ার্ড। দুটোতেই একই পাসওয়ার্ড।
- প্রথমবার লগইন করলে প্যানেলের ভাষা (বাংলা বা English) বেছে নিতে বলবে। পরে উপরের ভাষা বোতাম থেকে বদলাতে পারবেন।
পাসওয়ার্ড ভুলে গেলে
- লগইন পেজে পাসওয়ার্ড ভুলে গেছেন? লিংকে ক্লিক করুন।
- ইমেইল দিলে রিসেট লিংক ইমেইলে যাবে; মোবাইল নম্বর দিলে SMS-এ কোড যাবে।
- নতুন পাসওয়ার্ড দিয়ে সেভ করুন, তারপর নতুন পাসওয়ার্ডে লগইন করুন।
প্রশ্নোত্তর
SMS কোড আসছে না, কী করব?
নম্বরটা ঠিক আছে কি না দেখুন (১১ সংখ্যা, 01 দিয়ে শুরু)। নেটওয়ার্ক দুর্বল থাকলে এক-দুই মিনিট লাগতে পারে। তারপরও না এলে নম্বর বদলান দিয়ে আবার পাঠান, বা আমাদের WhatsApp-এ জানান।
দোকানের নাম পরে বদলানো যাবে?
হ্যাঁ। ব্র্যান্ডিং (Branding) পেজ থেকে দোকানের নাম আর স্লোগান যেকোনো সময় বদলাতে পারবেন। তবে .nimeshe.app ঠিকানাটা একই থাকে — নতুন ঠিকানা চাইলে নিজের ডোমেইন লাগাতে পারেন।
১৪ দিনের ট্রায়াল শেষে কী হয়?
মেয়াদ শেষ হওয়ার আগে ইমেইল বা SMS-এ বিল পাঠানো হয়। পেমেন্ট করলে দোকান চলতে থাকে। বিস্তারিত: বিল পেমেন্ট ও রিনিউয়াল।