প্ল্যান তুলনা, আপগ্রেড আর ডাউনগ্রেড

ফ্রি, বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রো প্ল্যানে কী আছে, কখন আপগ্রেড করবেন, আর আপগ্রেড-ডাউনগ্রেডে টাকার হিসাব কীভাবে হয়।

আপডেট: 2 মিনিটে পড়া যায়

এই পেজে
  1. প্ল্যান তুলনা
  2. কখন আপগ্রেড করবেন
  3. আপগ্রেড করবেন যেভাবে
  4. টাকার হিসাব কীভাবে হয়
  5. প্রশ্নোত্তর

নিমেষে চারটা প্ল্যান। প্রতিটা উপরের প্ল্যানে নিচের প্ল্যানের সবকিছু থাকে, সাথে আরও ফিচার।

প্যাকেজ ও আপগ্রেড পেজ
প্যাকেজ ও আপগ্রেড পেজ

প্ল্যান তুলনা

ফ্রিবেসিকস্ট্যান্ডার্ডপ্রো
পণ্য১৫২০০১,০০০আনলিমিটেড
অর্ডার / মাস৩০১০০আনলিমিটেডআনলিমিটেড
SMS / মাস১০০৩০০৭০০১,৫০০
ক্যাশ অন ডেলিভারি✓✓✓✓
bKash পেমেন্ট—✓✓✓
নিজের ডোমেইন—✓✓✓
কুরিয়ার বুকিং—✓✓✓
কুপন—✓✓✓
পুরো ফ্রড চেক—✓✓✓
কার্ড, Nagad, Rocket——✓✓
Facebook Pixel + CAPI——✓✓
ল্যান্ডিং পেজ——✓✓
"Powered by Nimeshe" সরানো——✓✓
অসমাপ্ত অর্ডার রিকভারি———✓
রিভিউ ও রেটিং———✓

প্ল্যানের সর্বশেষ দাম দেখুন দাম পেজে বা অ্যাডমিনের প্যাকেজ ও আপগ্রেড (Plan & Upgrade) পেজে। বার্ষিক নিলে ১২ মাসের বদলে ১০ মাসের টাকা লাগে।

কখন আপগ্রেড করবেন

  • মাসের অর্ডার বা পণ্যের সীমা পূর্ণ হয়ে আসছে।
  • bKash বা নিজের ডোমেইন লাগবে → বেসিক।
  • Facebook বিজ্ঞাপন চালান, কার্ড পেমেন্ট বা ল্যান্ডিং পেজ লাগবে → স্ট্যান্ডার্ড।
  • অনেক অর্ডার, চেকআউট ছেড়ে যাওয়া কাস্টমারদের ফেরাতে চান, রিভিউ চান → প্রো।

আপগ্রেড করবেন যেভাবে

  1. অ্যাডমিনে প্যাকেজ ও আপগ্রেড (Plan & Upgrade) খুলুন।
  2. উপরে মাসিক বা বার্ষিক বেছে নিন।
  3. যে প্ল্যান চান তার আপগ্রেড বাটনে ক্লিক করুন। কত টাকা দিতে হবে, স্পষ্ট দেখায়।
  4. bKash, কার্ড বা অন্য অনলাইন পেমেন্টে টাকা দিন।
  5. পেমেন্ট হলে সাথে সাথে নতুন প্ল্যান চালু হয়।

টাকার হিসাব কীভাবে হয়

  • আপগ্রেড: আজ থেকেই নতুন প্ল্যান চালু। চলতি প্ল্যানের যে দিনগুলো বাকি ছিল, তার টাকা (বাকি দিনের ক্রেডিট) নতুন বিল থেকে বাদ যায় — তাই কোনো টাকা নষ্ট হয় না।
  • ডাউনগ্রেড: চলতি মেয়াদ শেষ হলে ছোট প্ল্যান চালু হয়। এখন যেটা আছে, মেয়াদ পর্যন্ত পুরোটা পাবেন।
  • মাসিক থেকে বার্ষিক: একই প্ল্যানে বার্ষিকে যান দিলে বাকি দিনের ক্রেডিট বাদ দিয়ে বার্ষিক বিল হয়।

প্রশ্নোত্তর

পেইড প্ল্যান থেকে ফ্রিতে যাওয়া যায়?

হ্যাঁ, তবে এটা প্যানেল থেকে নিজে করা যায় না — সাপোর্ট টিকেটে জানালে চলতি মেয়াদ শেষে ফ্রি করে দেওয়া হয়। মনে রাখবেন ফ্রিতে ১৫টার বেশি পণ্য থাকলে নতুন পণ্য যোগ করা যাবে না।

মাঝপথে আপগ্রেড করলে কি পুরো মাসের টাকা দিতে হয়?

না। আগের প্ল্যানের বাকি দিনের টাকা কেটে শুধু পার্থক্যটুকু দিতে হয়।

বিল কীভাবে আসে আর না দিলে কী হয়?

দেখুন: বিল পেমেন্ট ও রিনিউয়াল।

এই লেখাটা কি কাজে লেগেছে?

এখনও আটকে আছেন?

আমাদের টিম বাংলায় সাহায্য করবে। অ্যাডমিন প্যানেল থেকে সাপোর্ট টিকেট খুলুন বা WhatsApp-এ লিখুন।

WhatsApp-এ কথা বলুন