অর্ডার দেখা, কনফার্ম করা আর স্ট্যাটাস বদলানো

নতুন অর্ডার থেকে ডেলিভারি পর্যন্ত — স্ট্যাটাস বদলানো, রসিদ আর লেবেল প্রিন্ট, ফোনে পাওয়া অর্ডার তোলা, আর কোন স্ট্যাটাসে কাস্টমার কী SMS পায়।

আপডেট: 2 মিনিটে পড়া যায়

এই পেজে
  1. প্রতিটা অর্ডারে কী দেখবেন
  2. অর্ডারের ধাপগুলো
  3. কাজের সহজ নিয়ম
  4. রসিদ আর লেবেল প্রিন্ট
  5. ফোন বা Messenger-এ পাওয়া অর্ডার
  6. কাস্টমার কখন কী SMS পায়
  7. প্রশ্নোত্তর

দোকানে কেউ অর্ডার দিলে সেটা সাথে সাথে অর্ডার (Orders) পেজে আসে, আর আপনার মোবাইলে SMS ও ইমেইল যায়। এই পেজ থেকেই অর্ডার কনফার্ম, প্রিন্ট, কুরিয়ারে পাঠানো আর ডেলিভারি পর্যন্ত সব করা যায়।

অর্ডার পেজ: স্ট্যাটাস ট্যাব, প্রিন্ট আর প্রতিটা অর্ডারের কাজ
অর্ডার পেজ: স্ট্যাটাস ট্যাব, প্রিন্ট আর প্রতিটা অর্ডারের কাজ

প্রতিটা অর্ডারে কী দেখবেন

  • অর্ডার নম্বর, তারিখ আর মোট টাকা।
  • কাস্টমারের নাম, ফোন আর পেমেন্টের ধরন (COD, bKash, কার্ড…)। অনলাইনে টাকা দিলে পরিশোধিত লেখা থাকে, bKash হলে TrxID-ও।
  • কুপন, ল্যান্ডিং পেজ বা অগ্রিম পেমেন্ট থাকলে তার চিহ্ন।
  • ঝুঁকির ব্যাজ (নিরাপদ, সতর্ক থাকুন, ঝুঁকিপূর্ণ) — ফোন নম্বরের আগের ডেলিভারি রেকর্ড দেখে।

অর্ডারের ধাপগুলো

স্ট্যাটাসমানে
নতুনকাস্টমার অর্ডার দিয়েছে, এখনও দেখা হয়নি
নিশ্চিতকাস্টমারকে ফোন করে বা চেক করে নিশ্চিত করেছেন
প্যাকডপার্সেল প্যাক হয়ে গেছে
পাঠানোকুরিয়ারে দেওয়া হয়েছে
ডেলিভারডকাস্টমার পেয়েছে
বাতিলপাঠানোর আগেই বাতিল
ফেরতকাস্টমার নেয়নি বা ফেরত দিয়েছে

প্রতিটা অর্ডারের নিচের ড্রপডাউন থেকে স্ট্যাটাস বদলান। উপরের ট্যাবগুলোতে (সব, নতুন, নিশ্চিত…) ক্লিক করলে শুধু সেই স্ট্যাটাসের অর্ডার দেখায়, পাশে সংখ্যাও থাকে।

কাজের সহজ নিয়ম

  1. নতুন অর্ডারে আগে ফ্রড চেক দেখুন। ঝুঁকিপূর্ণ হলে কাস্টমারকে ফোন করে নিশ্চিত হন।
  2. নিশ্চিত হলে স্ট্যাটাস নিশ্চিত করুন।
  3. প্যাক করে প্যাকড করুন, আর রসিদ-লেবেল প্রিন্ট করুন।
  4. কুরিয়ার যুক্ত থাকলে Steadfast-এ পাঠান (বা Pathao/Carrybee) বাটনে ক্লিক করুন — স্ট্যাটাস নিজে থেকেই পাঠানো হয়। কুরিয়ার যুক্ত না থাকলে নিজে পাঠানো করুন।
  5. কুরিয়ার যুক্ত থাকলে ডেলিভারি বা ফেরতের খবর নিজে থেকে আসে। না থাকলে নিজে ডেলিভারড বা ফেরত করুন।

রসিদ আর লেবেল প্রিন্ট

  • একটা অর্ডারের রসিদ: অর্ডারের পাশের 🖨 বাটন।
  • একসাথে অনেকগুলো: অর্ডারের পাশের বক্সে টিক দিন, অথবা নিশ্চিত/প্যাক করা সব বাটনে একবারে বাছাই করুন। তারপর উপরে রসিদ, লেবেল ৪×৬ (থার্মাল লেবেল প্রিন্টার) বা লেবেল A4 বেছে নিন।
  • লেবেলে কাস্টমারের নাম, ফোন, ঠিকানা, COD টাকা আর বারকোড থাকে।

ফোন বা Messenger-এ পাওয়া অর্ডার

ইনবক্স বা ফোনে অর্ডার পেলে নতুন অর্ডার তুলুন বাটনে ক্লিক করুন। পণ্য, পরিমাণ, কাস্টমারের তথ্য আর ঠিকানা দিন। চাইলে ফোনে ঠিক করা দাম বসাতে পারেন। এভাবে তোলা অর্ডার সরাসরি নিশ্চিত অবস্থায় যায়, স্টক কাটে আর কাস্টমার কনফার্মেশন SMS পায়।

কাস্টমার কখন কী SMS পায়

  • অর্ডার দেওয়ার পর: অর্ডার পেয়েছি।
  • পাঠানো হলে: পার্সেল রওনা হয়েছে (কুরিয়ার বুক করলে ট্র্যাকিং কোডসহ)।
  • প্রো প্ল্যানে ডেলিভারড হলে: রিভিউ দেওয়ার অনুরোধ (চালু থাকলে)।

কোন SMS যাবে আর কোনটা যাবে না, তা নোটিফিকেশন (Notifications) পেজে চালু-বন্ধ করা যায়। প্রতিটা SMS আপনার মাসিক SMS কোটা থেকে কাটে।

প্রশ্নোত্তর

অর্ডার ডিলিট করা যায়?

না, অর্ডার মুছে ফেলা যায় না — হিসাব আর রিপোর্ট ঠিক রাখতে। ভুয়া বা ভুল অর্ডার বাতিল করে দিন।

মাসে কয়টা অর্ডার নেওয়া যায়?

ফ্রি প্ল্যানে মাসে ৩০টা, বেসিকে ১০০টা, স্ট্যান্ডার্ড আর প্রোতে আনলিমিটেড। সীমা পূর্ণ হলে সেই মাসে নতুন অর্ডার নেওয়া বন্ধ থাকে, তাই আগে থেকেই আপগ্রেড করে নিন।

এই লেখাটা কি কাজে লেগেছে?

এখনও আটকে আছেন?

আমাদের টিম বাংলায় সাহায্য করবে। অ্যাডমিন প্যানেল থেকে সাপোর্ট টিকেট খুলুন বা WhatsApp-এ লিখুন।

WhatsApp-এ কথা বলুন